অ্যান্ড্রয়েড ফোনের বিরক্তিকর অ্যাড বা বিজ্ঞাপন চিরতরে বন্ধ করার নিয়ম

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এই স্মর্টফোন ব্যবহারের আনন্দ মাটি হয়ে যায় যখন হটহাট স্ক্রিনজুড়ে বিরক্তিকর বিজ্ঞাপন বা পপআপ চলে আসে। অনেক সময় আমরা বুঝতে ও পারি কেন এই বিজ্ঞাপন গুলো আসছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে এবং আপনার অ্যান্ড্রয়েড অভিজ্ঞতাকে নিরবচ্ছিন্ন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

১. প্রাইভেট ডিএনএস ( Private DnS) ব্যবহার বিজ্ঞাপনের স্থায়ী সমাধান

অ্যান্ড্রয়েড ৯ বা তার পরবর্তী ভার্সনগুলোতে বিজ্ঞাপন বন্ধ করার সবচেয়ে আধুনিক ও কার্যকর পদ্ধতি হলো ‘Private DNS’। এটি কোনো থার্ড-পার্টি অ্যাপ ছাড়াই সিস্টেম লেভেলে বিজ্ঞাপন ব্লক করে।
​পদ্ধতি: ফোনের Settings-এ যান > Connection & Sharing (বা Network & Internet) > Private DNS। এবার ‘Private DNS Provider Hostname’ সিলেক্ট করে সেখানে লিখুন dns.adguard.com এবং সেভ করুন। এটি ব্যবহার করলে ব্রাউজার এবং অ্যাপের ভেতরের সাধারণ বিজ্ঞাপনগুলো আর দেখাবে না।

২. গুগল ক্রোম ( Google Chrome) থেকে পপ- আপ অ্যাড বন্ধ করা

আমরা সাধারণত ক্রোম ব্রাউজার বেশি ব্যবহার করি এবং অধিকাংশ বিজ্ঞাপন এখান থেকেই শুরু হয়।
​পদ্ধতি: ক্রোম ওপেন করে ডানদিকের থ্রি-ডট মেনু থেকে Settings-এ যান। নিচে স্ক্রল করে Site Settings-এ ক্লিক করুন। এখানে দুটি অপশন পাবেন— ‘Pop-ups and redirects’ এবং ‘Ads’। এই দুটি অপশনই ‘Block’ বা অফ করে দিন। এতে ব্রাউজিং করার সময় হঠাৎ করে কোনো ট্যাব ওপেন হবে না।

​৩. পার্সোনালাইজড বা গুগল অ্যাড আইডি ডিলিট করা

​গুগল আপনার পছন্দ এবং সার্চ হিস্ট্রি ট্র্যাক করে আপনাকে বিজ্ঞাপন দেখায়। এটি বন্ধ করলে বিজ্ঞাপনের পরিমাণ অনেক কমে যায়।
​পদ্ধতি: ফোনের Settings > Google > Ads অপশনে যান। এখানে আপনার ‘Advertising ID’ ডিলিট করে দিন অথবা ‘Opt out of Ads Personalization’ অন করুন। এতে গুগল আপনাকে ট্র্যাক করতে পারবে না।

​৪. হোম স্ক্রিনে আসা পপ-আপ বিজ্ঞাপনের সমাধান

​অনেক সময় কোনো অ্যাপ ব্যবহার না করলেও ফোনের স্ক্রিনে বিজ্ঞাপন চলে আসে। এটি সাধারণত কোনো ক্ষতিকারক বা ম্যালওয়্যার অ্যাপের কারণে হয়।
​পদ্ধতি: ফোনের Settings > Apps > Special App Access-এ যান। সেখানে ‘Display over other apps’ অপশনটি চেক করুন। এখানে যদি সন্দেহজনক বা অপ্রয়োজনীয় কোনো অ্যাপের পারমিশন দেওয়া থাকে, তবে সেটি দ্রুত বন্ধ করে দিন। সাধারণত থার্ড-পার্টি ফাইল ম্যানেজার, ক্লিনার বা ব্যাটারি সেভার অ্যাপগুলো এই ধরনের সমস্যা তৈরি করে।

​৫. ভাইরাস বা নামহীন অ্যাপ শনাক্ত ও রিমুভ করা

​ফোনে এমন কিছু অ্যাপ ঢুকে পড়ে যেগুলোর কোনো আইকন বা নাম থাকে না, কিন্তু সেগুলোই মূল বিজ্ঞাপনের উৎস।
​পদ্ধতি: ফোনের Settings > Apps (বা Manage Apps)-এ গিয়ে তালিকার একদম উপরে খেয়াল করুন। যদি এমন কোনো অ্যাপ দেখেন যার কোনো লোগো নেই বা নাম নেই, সেটি দ্রুত Uninstall করে দিন। এটিই আপনার ফোনের ম্যালওয়্যার হতে পারে।

​৬. ফোনের ব্রাউজার নোটিফিকেশন বন্ধ করা

​বিভিন্ন ওয়েবসাইট থেকে আসা ‘Allow Notification’ পারমিশনের কারণে সারাদিন ফোনের নোটিফিকেশন প্যানেলে আজেবাজে বিজ্ঞাপন আসতে থাকে।
​পদ্ধতি: ফোনের Settings > Notifications > App Settings-এ গিয়ে আপনার ব্রাউজারটি (যেমন: Chrome) খুঁজে বের করুন এবং এর নোটিফিকেশন সম্পূর্ণ বন্ধ করে দিন।

কিছু জরুরি পরামর্শ

​বিজ্ঞাপন থেকে বাঁচার সেরা উপায় হলো সচেতনতা। সবসময় চেষ্টা করবেন গুগল প্লে-স্টোর ছাড়া অন্য কোনো অজানা সোর্স বা এপিকে (APK) ফাইল ইন্সটল না করতে। বিশেষ করে বিভিন্ন পেইড অ্যাপ ফ্রিতে পাওয়ার আশায় ‘ক্র্যাক’ বা ‘মোড’ (MOD) ফাইল ব্যবহার করলে ফোনে ম্যালওয়্যার আক্রমণ হওয়ার সম্ভাবনা ১০০% থাকে।

Leave a Comment