আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে বাঁচানোর সহজ উপায়

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে ফেসবুক আমাদের ব্যক্তিগত ও পেশাদার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।কিন্তু হ্যাকারদের দৌরাত্ম্য বাড়ায় আমাদের প্রিয় এই প্রোফাইলটি যেকোনো সময় ঝুঁকির মুখে পড়তে পারে। আপনার ফেসবুক অ্যাকাউন্টকে নিশ্ছদ্র নিরাপওার চাদরে ঢেকে রাখতে নিচের ধাপগুলো অনুসরণ করা অত্যন্ত জরুরি:

১. একটি শক্তিশালী ও অনন্য পাসওয়ার্ড তৈরি করা

অ্যাকাউন্টের নিরাপত্তার প্রথম ধাপ হলো পাসওয়ার্ড। আপনার নাম, জন্ম তারিখ বা মোবাইল নম্বর কখনো পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন না। একটি হ্যাক-প্রুফ পাসওয়ার্ড তৈরি করতে ইংরেজি বড় হাতের অক্ষর (A-Z), ছোট হাতের অক্ষর (a-z), সংখ্যা (0-9) এবং বিশেষ চিহ্ন (@, #, $, &) ব্যবহার করুন। পাসওয়ার্ডটি অন্তত ১০-১২ অক্ষরের হওয়া ভালো।

২. টু- ফ্যাক্টর অথেনটিকেশন ( 2FA) সক্রিয় করা

নিরাপত্তার জন্য এটি সবথেকে শক্তিশালী ফিচার। এটি চালু থাকলে আপনার পাসওয়ার্ড অন্য কেউ জেনে গেলেও সে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। কারণ, লগইন করার সময় আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ৬ ডিজিটের গোপন কোড বা ওটিপি (OTP) আসবে। এই কোড ছাড়া অ্যাকাউন্টে ঢোকা অসম্ভব। এটি আপনার প্রোফাইলের জন্য একটি ডিজিটাল তালা হিসেবে কাজ করে।

৩. সন্দেহজনক লিষ্ক ও ফিশিং থেকে সাবধান

​ফেসবুক মেসেঞ্জার বা ইমেইলে অনেক সময় আকর্ষণীয় অফার, লটারি জয় বা ভীতিমূলক মেসেজ (যেমন: “আপনার আইডি এখনই ডিলিট হয়ে যাবে”) পাঠিয়ে লিঙ্ক দেওয়া হয়। এই ধরণের অপরিচিত বা অবিশ্বস্ত লিঙ্কে ক্লিক করে কখনোই আপনার ইউজারনেম বা পাসওয়ার্ড দেবেন না। এগুলো মূলত ‘ফিশিং লিঙ্ক’, যার মাধ্যমে হ্যাকাররা আপনার তথ্য চুরি করে।

৪. লগইন অ্যালার্ট বা অপরিচিত লগইন সর্তকতা

ফেসবুক সেটিংসে গিয়ে ‘Get alerts about unrecognized logins’ অপশনটি চালু করে দিন। এতে করে যদি আপনার অজান্তে অন্য কোনো ডিভাইস বা ব্রাউজার থেকে আপনার অ্যাকাউন্টে কেউ প্রবেশের চেষ্টা করে, তবে ফেসবুক সাথে সাথে আপনার ফোনে এবং ইমেইলে নোটিফিকেশন পাঠাবে। ফলে আপনি দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করে অ্যাকাউন্ট সুরক্ষিত করতে পারবেন।

৫. থার্ড -পার্টি অ্যাপের অ্যাক্সেস নিয়ন্ত্রণ

আমরা প্রায়ই বিভিন্ন গেম বা কুইজ অ্যাপ (যেমন: আপনি ভবিষ্যতে কেমন হবেন?) খেলার সময় ফেসবুক দিয়ে লগইন করি। এতে করে সেই অ্যাপগুলো আপনার ব্যক্তিগত তথ্যের অ্যাক্সেস পেয়ে যায়। ফেসবুকের সেটিংস থেকে ‘Apps and Websites’ অপশনে গিয়ে অপ্রয়োজনীয় এবং পুরনো অ্যাপগুলো রিমুভ করে দিন।

 

প্রযুক্তির এই যুগে সামান্য অসতর্কতা আপনার বড় বিপদের কারণ হতে পারে। তাই উপরের নিয়মগুলো মেনে চললে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকবে সম্পূর্ণ নিরাপদ। নিয়মিত আপনার সিকিউরিটি সেটিংস চেক করার অভ্যাস গড়ে তুলুন।

Leave a Comment