আপনার নামে খোলা ফেক ফেসবুক আইডি বন্ধ করার উপায়

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে ফেসবুক সবচেয়ে জনপ্রিয়। তবে এই জনপ্রিয়তার ভুয়া বা ফেক আইডি খুলে নানা ধরনের অপকর্ম করে থাকে। আপনার ছবি, নাম এবং তথ্য ব্যবহার করে কেউ যদি ফেক আইডি খোলে, তবে তা আপনার ব্যক্তিগত সম্মান ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাড়াতে পারে।

কেন ফেক আইডি বন্ধ করা জরুরি

অনেকেই ভাবেন একটি ফেক আইডি থাকলে কী বা হবে! কিন্তু মনে রাখবেন, আপনার নামে খোলা ভুয়া আইডি দিয়ে আপনার পরিচিত মানুষদের কাছ থেকে টাকা চাওয়া হতে পারে, আপত্তিকর কোনো পোস্ট দিয়ে আপনাকে সামাজিকভাবে হেয় করা হতে পারে অথবা আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে। তাই সময়মতো ব্যবস্থা না নিলে এটি বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়ায়।

ফেক আইডি রিপোর্ট করার সঠিক পদ্ধতি

ফেসবুকের নিজস্ব একটি রিপোর্ট সিস্টেম রয়েছে যার মাধ্যমে আপনি অভিযোগ জানাতে পারেন। নিচে ধাপে ধাপে প্রক্রিয়াটি আলোচনা করা হলো:
​১. প্রথমে আপনার নামে খোলা সেই ফেক প্রোফাইলটি খুঁজে বের করুন এবং সেটিতে প্রবেশ করুন।
২. প্রোফাইলের কভার ফটোর নিচে ডান পাশে তিনটি ডট (…) সম্বলিত একটি মেনু বাটন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।
৩. এরপর একটি তালিকা আসবে, সেখান থেকে ‘Find support or report profile’ অপশনটি নির্বাচন করুন।
৪. এখন আপনার সামনে বেশ কিছু অপশন আসবে। যেহেতু আইডিটি আপনার নাম ও ছবি ব্যবহার করছে, তাই আপনি ‘Pretending to be someone’ (কারও ছদ্মবেশ ধারণ করা) অপশনটি বেছে নিন।
৫. পরবর্তী ধাপে আপনাকে জিজ্ঞেস করা হবে আইডিটি কাকে নকল করছে? এখানে আপনি ‘Me’ (আমি) অপশনটি সিলেক্ট করে ‘Next’ বাটনে ক্লিক করুন।
৬. সবশেষে ‘Report Profile’ অপশনে ক্লিক করে আপনার রিপোর্টটি ফেসবুক টিমের কাছে সাবমিট করে দিন।

দ্রুত আইডি বন্ধ করার কিচু গোপন টিপস

একটি মাত্র রিপোর্ট দিয়ে অনেক সময় আইডি বন্ধ হতে দেরি হয়। দ্রুত কাজ করার জন্য নিচের কৌশলগুলো অবলম্বন করতে পারেন:
​আপনার বিশ্বস্ত ৫ থেকে ১০ জন বন্ধুকে বলুন ওই ফেক আইডিতে রিপোর্ট করতে। তারা যখন রিপোর্ট করবে, তখন ‘Pretending to be someone’ সিলেক্ট করার পর ‘A friend’ অপশনটি বেছে নিয়ে আপনার আসল প্রোফাইলটি সার্চ করে সিলেক্ট করে দেবে। এতে ফেসবুকের কাছে বিষয়টি পরিষ্কার হয় যে আইডিটি আসলেই আপনার নকল করছে।
​যদি ফেক আইডিটি আপনার কোনো আপত্তিকর ছবি বা পোস্ট শেয়ার করে, তবে সেই নির্দিষ্ট পোস্টটির ওপর আলাদাভাবে রিপোর্ট করুন।
​আপনার আসল ফেসবুক প্রোফাইলটি যদি এনআইডি (NID) কার্ড দিয়ে ভেরিফাইড থাকে, তবে ফেসবুক খুব দ্রুত একশন নেয়।

আইনি ব্যবস্থা গ্রহণ

ফেসবুকে রিপোর্ট করার পাশাপাশি যদি বিষয়টি খুব গুরুতর হয় (যেমন: অর্থ দাবি করা বা অশ্লীল তথ্য ছড়ানো), তবে আপনাকে আইনি সহায়তা নিতে হবে। আপনার নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি (GD) করতে পারেন অথবা সিআইডি-র সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ জানাতে পারেন। বাংলাদেশে সাইবার অপরাধ দমনে এখন পুলিশ অনেক সক্রিয়।

​ফেসবুক আইডি নিরাপদ রাখার কৌশল

​ভবিষ্যতে যেন কেউ আপনার তথ্য নিয়ে ফেক আইডি খুলতে না পারে, সেজন্য কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। আপনার প্রোফাইল পিকচারটি ‘Profile Picture Guard’ দিয়ে লক করে রাখুন যাতে কেউ ডাউনলোড করতে না পারে। এছাড়া আপনার ফ্রেন্ড লিস্ট বা বন্ধু তালিকা পাবলিক না রেখে ‘Only Friends’ করে রাখা বুদ্ধিমানের কাজ। নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন এবং টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখলে আপনার অ্যাকাউন্ট যেমন নিরাপদ থাকবে, তেমনি আপনার তথ্য ব্যবহার করাও অন্যদের জন্য কঠিন হবে।

​পরিশেষে বলা যায়, ইন্টারনেটে নিজের নিরাপত্তা নিজের হাতেই। আপনার নামে কেউ ফেক আইডি খুললে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরে উপরের নিয়মগুলো পালন করুন। সঠিক পদ্ধতিতে রিপোর্ট করলে ফেসবুক কর্তৃপক্ষ অবশ্যই সেই ভুয়া আইডিটি চিরতরে ডিলিট করে দেবে।

Leave a Comment